উত্তরদিনাজপুর

অপারেশনের পর শিশুর জ্ঞান না ফেরায় ভাঙচুর রায়গঞ্জ নার্সিংহোমে

শিশু মৃত্যুর ঘটনায় বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙ্গচুর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী, পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ। অভিযোগ শুক্রবার হরিরামপুর থানা এলাকার সুরহর-এর বাসিন্দা ১০ মাস বয়সের রাহুল বর্মনের পায়ের হাড়ের চিকিৎসা করাতে ওই নার্সিংহোমে ভর্ত্তি হয়। জানা যায়, রাহুলের পায়ের বেঁকে থাকার সমস্যা ঠিক করতে পায়ের প্লাস্টার কাটাতে তাকে নার্সিংহোমে ভর্ত্তি করে তার আত্মীয়রা। প্লাস্টার কাটার পর আবার ওই পায়েই দ্বিতীয়বার অপারেশনের সিধান্ত নেন চিকিৎসক। অভিযোগ ওই অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি ওই শিশুর। খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে শিশুর আত্মীয়রা। নার্সিংহোমে ব্যাপক ভাঙ্গচুর চালায় ওই শিশুর আত্নীয়রা। উত্তেজনা ছড়ায় এলাকায়, শুরু হয় ব্যাপক উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস সহ বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে ব্যপক উত্তেজনা। নার্সিংহোম কতৃপক্ষের তরফে মুখ খুলতে চায়নি কেউ। এলাকায় পুলিশ মতায়ন করা হয়েছে।
        জ্ঞানহীন শিশুর আত্মীয় শঙ্কর বর্মন জানায়, সুস্থ শিশুকে নিয়ে আসা হয়েছিল নার্সিংহোমে। শিশুটির পায়ের সমস্যা নিয়ে প্লাস্টার কাটাতে প্রথমে নার্সিংহোমে ভর্ত্তি করানো হয়। তারপর আবার দ্বিতীয়বার অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি শিশুটির। অভিযোগ নার্সিংহোমের চিকিৎসকের বিরুদ্ধে।
        নার্সিংহোমের আধিকারিক পূর্ণেন্দু দে জানায়, শিশুর আত্মীয়রা কোন কারণে ক্ষোভ-বিক্ষোভ প্রকাশ করছে। তাদের সাথে এই বিষয়ে আলোচনা করার সিধান্ত নেওয়া হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/hVtsCYfcOVo